লালবাজার ঘেরাও অভিযানে বিজেপি কর্মীদের উপর হামলার প্রতিবাদে পথে নামলো রাজ্য বিজেপি নেতৃত্ব। এই মর্মে গোটা রাজ্যের পাশাপাশি শুক্রবার বিকালে মালদা জেলা জুড়েও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করল জেলা বিজেপি নেতৃত্ব। শান্তিপূর্ণ মিছিলে ব্যাপক আক্রমণ, লাঠিচার্জ ও অন্যায্য গ্রেফতারির প্রতিবাদে এদিন এই ধিক্কার মিছিল করা হয়। শহর জুড়ে বিক্ষোভ মিছিল করে মালদার পোস্ট অফিস মোড়ে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়।
মালদা